সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
সৌদির সাথে মিল রেখে শতাধিক মুসল্লীর ঈদ জামাত 

সৌদির সাথে মিল রেখে শতাধিক মুসল্লীর ঈদ জামাত 

 

মৌলভীবাজার প্রতিনিধি

সৌদি আরবের সাথে মিল রেখে মৌলভীবাজারে শতাধিক মুসল্লী পবিত্র ঈদ-উল আযহার জামাত আদায় করেছেন।
বুধবার (২৭ মে) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মাওলানা আবদুল মাওফিক চৌধুরী।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে স্থানীয় কয়েকটি পরিবারের সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ জামাত আদায় আদায় এবং আগাম ঈদ উদযাপন করে আসছেন।

নামাজ শেষে তারা মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় পশু কোরবানী দেন।
এই আগাম ঈদ জামাতকে ঘিরে মৌলভীবাজার জেলা জুড়ে মানুষের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনা চলে আসছে।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet