সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে আবারও কলার আড়ৎ থেকে সবুজ ফণীমনসা সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে আবারও কলার আড়ৎ থেকে সবুজ ফণীমনসা সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
রোববার (২৪ মে) সকালে শ্রীমঙ্গল নতুনবাজার দুতলায় অনন্ত দেবনাথ নামের এক আড়তদারের কলার আড়ৎ থেকে একটি সবুজ ফণীমনসা সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ। এর আগে গত সপ্তাহে একই বাজার থেকে আরেকটি সবুজ ফণীমনসা সাপ উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করা হয়েছিল।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সকালে আড়ৎদার কলার কলার ছড়ির ভিতর লুকিয়ে থাকা সাপ দেখতে পান। পরে বাজারে থাকা অন্যারা জানতে পরলে কলাবাজারে থাকা লোকজনের মধ্যে সাপ আতংক ছড়িয়ে পড়ে।
পরে মোহাম্মদ আব্দুল করিম মিয়া নামের এক ব্যক্তি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তিনি পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে নিয়ে অনেক খোঁজাখুঁজির পর আড়তদার অনন্ত দেবনাথের সিন্ধুকের নিচ থেকে সাপটিকে উদ্ধার করেন। তিনি আরও জানান, উদ্বার করা সাপটি সবুজ ফণিমনসা (Boiga cyanea), যা একটি মৃদু বিষধর এবং অত্যন্ত সুন্দর সবুজ রঙের বৃক্ষবাসী সাপ।
সাপটিকে নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet