সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
লোকালয় থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

লোকালয় থেকে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সাতগাঁও চৌমুহনী এলাকার ছফেদ মিয়া নামের এক ব্যক্তির ৪তলা ভবনে লজ্জাবতী বানরটি দেখতে পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী গোলাম কিবরিয়া জুয়েলকে জানালে জুয়েল বানরটি উদ্ধার করতে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।
পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সজল দেব জানান, বানরটি ভবনের পানির পাইপ বেয়ে ৪তলায় পৌঁছে যায়। সেখান থেকে বানরটিকে সতর্কতার সাথে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet