সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
কলার ছড়ির ভিতর লোকিয়ে ছিল সবুজ ফণীমনসা সাপ, বাজার জুড়ে আতঙ্ক

কলার ছড়ির ভিতর লোকিয়ে ছিল সবুজ ফণীমনসা সাপ, বাজার জুড়ে আতঙ্ক

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলাবাজারে পাহাড়ি বাগান থেকে সংগ্রহ করা কলার ছড়িতে লুকিয় ছিল একটি সবুজ ফণীমনসা সাপ। সাপটি দেখতে পেয়ে কলার আড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত গিয়ে কলার ছড়িতে লুকিয় থাকা সাপটিকে উদ্ধার করেন।
রোববার (১৭ মে) বিকেলে শ্রীমঙ্গল নতুনবাজারে করিম মিয়া নামের এক ব্যক্তির ফলের আড়তে এ ঘটনা ঘটে। সজল দেব জানান, ফণীমনসা সাপের রং সবুজ হওয়াতে কাঁচা কলার রঙের সাথে মিশে একাকার হয়ে যায়। এ কারণে ছড়ির ভিতর লুকিয়ে থাকলে সহজে চোখে পড়েনা। ফণীমনসা সাপ গভীর বনে বসবাস করে। এরা কলাগাছকে নিরাপদ মনে করে এবং কলা ছড়িতেই থাকতেই স্বাচ্ছন্দ বোধ করে। উদ্ধারকৃত সবুজ ফণিমনসা সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet