সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কলেজ ক্যাম্পাসে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. অনিল কুমার সিনহা, ডায়াবেটিস ও শিশু বিশেষজ্ঞ ডা. নাজেম আল কোরেশী রাফাত, ডেন্টাল সার্জন ডা. জোবায়ের খান, সহকারী সার্জন ডা. সোনালী রায়সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম।
কলেজ সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমান বলেন, “শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কলেজ প্রশাসন নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet