সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে এ পরীক্ষা গ্রহণ করা হয়।
দেড় ঘণ্টাব্যাপী আয়োজিত এ পরীক্ষায় প্রাথমিক শারীরিক যাচাই ও বাছাইপর্বে উত্তীর্ণ ২৫৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও হবিগঞ্জ পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন। পরীক্ষা শেষে তিনি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং নিয়োগের পরবর্তী ধাপ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসম পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক। কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। কেউ যদি চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করে, তাহলে দ্রুত পুলিশকে জানাতে হবে।”

উল্লেখ্য, আগামী ২৪ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

লিখিত পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এপিবিএন হেডকোয়ার্টার্স মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম;
অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোঃ শহিদুল হক মুন্সী; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet