সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট ৩য় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ইং- এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর ১২টায় চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের আইসিটি বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিন্নুর আহমদ চৌধুরী, ভাদেশ্বর সিনিয়র ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক রজত কান্তি দাশ, এলবি গ্রীন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, বাগিরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহাবুবুল আলম শাহীন, মছলম উদ্দিন খান একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, শিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শফিক উদ্দিন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইকুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ।

শিক্ষার্থী আশরাফুল হকের পবিত্র কুরআন তেলাওয়াত ও রৌদ্রদীপ্ত দাশ আকাশের গীতা পাঠে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিরিন মেমোরিয়াল ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব সালমান কাদের দিপু। শুভেচ্ছা বক্তব্য রাখেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল ইসলাম ও ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অর্নব দাশ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক, প্যানেল চেয়ারম্যান-২ আতিকুর রহমান, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, ডাক্তার আব্দুল মুতলিব, মানিক মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে ৫০জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও উন্নতমানের শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। এছাড়াও অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet