সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মোঃ রাহেদ হোসেন মাহেদ (২৩) গ্রেপ্তার হয়েছে।

জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক গোয়েন্দা সতর্কতা জারি করা হয়।
এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মোঃ রাহেদ হোসেন মাহেদ (২৩), পিতা- নূর মিয়া, মাতা- মোছাঃ সাফিয়া খানম, সাং- দশঘর, থানা- বিশ্বনাথ, জেলা- সিলেট, বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তথ্যের ভিত্তিতে এবং পূর্বঘোষিত রেড এলার্ট কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ রিয়াজুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল বড়লেখা থানাধীন দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ গোপন অভিযান পরিচালনা করে।
দীর্ঘ প্রায় ১২ ঘণ্টাব্যাপী সতর্কতামূলক অভিযানের একপর্যায়ে গতকাল ১৪ মে দুপুরে বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, যাচাই-বাছাই করে দেখা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট কর্তৃক তদন্তাধীন একটি মামলার (ডিএমপির শাহবাগ থানার মামলা নাম্বার -২, তারিখ ০২/০২/২০২৬, ধারা- সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধনী এর ২০১৩ ৮/৯/১০/১৩ এ তদন্তে প্রাপ্ত আসামি।
সিটিটিসি ইউনিটের আবেদনের পরিপ্রেক্ষিতে একই দিন রাত ১১টা ৩০ মিনিটে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিটিটিসি’র নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।
এছাড়াও, রেড এলার্ট জারির পর থেকে সে আত্মগোপনে ছিল এবং সম্প্রতি অবৈধভাবে ভারত গমনের চেষ্টা করছিল বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet