সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৫ লক্ষ টাকার ভারতীয় কম্বলসহ  বাস আটক : গ্রেফতার ৪

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৫ লক্ষ টাকার ভারতীয় কম্বলসহ  বাস আটক : গ্রেফতার ৪

 

নিজস্ব প্রতিনিধি:-

১২/০৫/২০২৬ খ্রি. সকাল ০৭:৩০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ আলিফ সঙ্গীয় ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইটস্থ বনফুল নামীয় দোকানের সামনে চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত প্রদান করেন। কিন্তু বাসটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে মুরাদপুর পয়েন্টের দিকে চলে যায়। পরবর্তীতে সিয়েরা-৬১ (রাত্রী) পার্টির সহায়তায় ধাওয়া করে মুরাদপুর পয়েন্টের হাইফা বাজার নামীয় দোকানের সামনে বাসটি আটকপূর্বক ভারতীয় অবৈধ কম্বলসহ ০৪ জন‘কে গ্রেফতার করা হয়।

 

আটককৃত বাসটি তল্লাশি করে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সবুজ, হলুদ ও সাদা রঙের “ROYAL SPECIAL” নামীয় বাস (রেজি নং- ঢাকা মেট্রো-ব-১১-৬৬২১) থেকে ১৬০ পিস বিভিন্ন রঙের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪,৮০,০০০/-(চার লক্ষ আশি হাজার) টাকা। এছাড়া বাসটির আনুমানিক মূল্য ১০,০০,০০০/- টাকা।

 

গ্রেফতারকৃত আসামিরা হলো:

১। মোঃ আল-আমিন (৩৮)(ড্রাইভার), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মাতা- মোছাঃ রাবিয়া খাতুন, সাং- ইদ্রিস আলীর বাড়ি, মনোহরদী, ডাকঘর- মনোহরদী পৌরসভা, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী, ২। আরিফুল হক (৪০), পিতা- সামসুল হক, মাতা- বিলকিছ বেগম, সাং- গন্ডারদিয়া, ডাকঘর- শুকুন্দি-১৬৫০, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী,

৩। মোঃ সবুজ মিয়া (৩২), পিতা- গিয়াস উদ্দিন, মাতা- রাহেলা বেগম, সাং- চালাকচর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী ও ৪। মোঃ দিন ইসলাম (৪০), পিতা- আবু হানিফা, মাতা- জাহানারা, সাং- চালাকচর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী।

 

উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১১,  তারিখ-১২/০৫/২০২৬ খ্রি., ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet