সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদকে নদ-নদী ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য সম্মাননা প্রদান করেছে বাপা

অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদকে নদ-নদী ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য সম্মাননা প্রদান করেছে বাপা

হবিগঞ্জ প্রতিনিধি ঃ-

বৃন্দাবন সরকারি কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদকে নদ-নদী, জলাশয়, প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখা। সম্প্রতি হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর
ও বাপার আজীবন সদস্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
বাপা হবিগঞ্জের সহ-সভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর সভাপতিত্বে ও বাপা হবিগঞ্জের সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি ও কলামিস্ট তাহমিনা বেগম গিনি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন, অব: ব্যাংক কর্মকর্তা রোটারিয়ান এম তবারক আলী লস্কর, নাট্যকার ও পরিবেশকর্মী সিদ্দিকী হারুন, অ্যাডভোকেট তাহমিনা খান জলি, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোঃ বাহার উদ্দিন, চলচ্চিত্রকার মোক্তাদির ইবনে ছালাম, সামাজিক সংগঠন বটতলা’র সাধারণ সম্পাদক হাসবী সাঈদ চৌধুরী, অ্যাডভোকেট সায়লা খান, আফরোজা সিদ্দিকা, মোঃ আব্দুল কাইয়ূম, ‘গাছমামা’ হিসেবে পরিচিত মোঃ রায়হান, মাহমুদ ইকবাল, তারুন্য সোসাইটির সাইফুল ইসলাম, ‘বিডিক্লিন’- এর সংগঠক সোহাগ গাজী, গালিব হাসান, মোঃ শামীম আহমেদ, এম ইয়াকুব হাসান অন্তর, মোঃ বাহার মিয়া প্রমূখ।
উল্লেখ্য, ২০১০ সালে ঢাকার গন্ডি পেড়িয়ে জেলা পর্যায়ে যখন বাপার কার্যক্রম সম্প্রসারনের সিদ্ধান্ত হয় তখনই জেলা পর্যায়ের প্রথম সাংগঠনিক কমিটি হিসেবে হবিগঞ্জে অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ এর নেতৃত্বে বাপার কমিটি গঠন করা হয়। ২০০৯ সালে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহবনের পর ২০১০ সাল থেকে ২০২৬ এর এপ্রিল পর্যন্ত তিনি বাপা হবিগঞ্জের সভাপতি ছাড়াও একাধিকবার বাপার জাতীয় কমিটির সদস্য ছিলেন। একাধারে ১৬ বছর পরিবেশ প্রতিবেশের দিক থেকে সংকটাপন্ন হবিগঞ্জ জেলায় বাপার নেতৃত্ব ও দায়িত্ব তিনি নির্ভিকভাবে পালন করেছেন। শহরের পুরাতন খোয়াই, সুতাং ও সোনাই নদীসহ হবিগঞ্জের বিভিন্ন নদ-নদী ও জলাশয় দখল-দূষনের কবল থেকে রক্ষা করতে তিনি দীর্ঘ দেড় যুগ নিরলস কাজ করেছেন। তিনি হবিগঞ্জ ছাড়াও সিলেটের হাওর, চা বাগান, পাথর ও বালু খোয়ারী অঞ্চল এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবেশ ও প্রতিবেশের সংকটে নেতৃত্ব দিয়েছেন।
মো. ইকরামুল ওয়াদুদ ১৯৬৬ সালে হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৮ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি ও ১৯৭৩ ও ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে যথাক্রমে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রী অর্জন করেন। ১৯৭৫ সাল থেকে তিনি কাপাসিয়া সরকারি কলেজ, নরসিংদী সরকারি কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, এমসি কলেজ ও বৃন্দাবন কলেজে শিক্ষকতার পর ২০০৯ সালের জানুয়ারী মাসে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ জহিরুল হক বলেন, হবিগঞ্জ তথা সিলেট বিভাগের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় নেতৃত্ব দিয়েছেন, জনমত গড়ে তুলেছেন এবং অসংখ্য পরিবেশকর্মী ও সংগঠক তৈরি করেছেন। মানুষ ও প্রকৃতির কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টায় এ অঞ্চলে পরিবেশ আন্দোলন একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে। নদ-নদী, জলাশয় ও জীববৈচিত্র্য সংরক্ষণে তাঁর অবদান আজ সর্বজনস্বীকৃত। তাঁর অনুপ্রেরণায় নতুন প্রজন্ম পরিবেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে, যা একটি টেকসই ও বাসযোগ্য ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet