সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

মৌলভীবাজারে টিআরসি পদে নিয়োগে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি

রোববার (২৫ এপ্রিল) মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এদিন প্রথম দিনে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় দিনে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (চঊঞ)-এর আওতায় ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন এর নেতৃত্বে সকাল ৮টায় এ শারীরিক সক্ষমতা পরীক্ষা শুরু হয়।

আজ ২৬ এপ্রিল উত্তীর্ণ প্রার্থীরা অনুষ্ঠিতব্য ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট-এর ১৬০০ মিটার দৌড় (পুরুষ), ১০০০ মিটার দৌড় (নারী), ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষায় অংশগ্রহণ করবে।

দ্বিতীয় দিনের কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, এপিবিএন হেডকোয়ার্টার্স, মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জাকির হোসাইন; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোঃ শহিদুল হক মুন্সী; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet