সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সমাজকল্যাণ খাতে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ১৪ কোটি টাকা ব্যয়ে দুটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এর শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক মো. হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রকিব।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী এবং উপজেলা যুবদল আহবায়ক মহিউদ্দিন জারুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব রাজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা ব্যয়ে একটি চারতলা ও একটি পাঁচতলা ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে সিমেক কনস্ট্রাকশন গ্রুপের আওতাধীন নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান।
সংশ্লিষ্টরা জানান, ১৮ মাসের মধ্যে ভবন দুটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এসব অবকাঠামো নির্মাণের মাধ্যমে স্থানীয় সমাজসেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet