সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
সিলেটের পুলিশ সুপার বরাবরে সাংবাদিক হয়রানীর অভিযোগ —————— হলি সিলেট’পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের দাবী

সিলেটের পুলিশ সুপার বরাবরে সাংবাদিক হয়রানীর অভিযোগ —————— হলি সিলেট’পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের দাবী

সিলেটের পুলিশ সুপার বরাবরে সাংবাদিক হয়রানীর অভিযোগ
——————
হলি সিলেট’পত্রিকার নির্বাহী সম্পাদকের
বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খারিজের দাবী

এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি ও ‘বাংলাদেশ প্রতিক্ষণ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক ‘হলি সিলেট’ পত্রিকার নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম ও তার ভাই জয়নাল আবেদীন সম্পর্কে অরুচিকর লেখালেখি ও গোলাপগঞ্জ মডেল থানায় মিথ্যা অভিযোগ দায়ের করায় জেলা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক জহুরুল ইসলাম।
৮ এপ্রিল বুধবার দুপুরে জহুরুল ইসলাম সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন। যার ডকেট নং- ২০৪২।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুগাঁওয়ের আব্দুস সোবহান এর ছেলে জাকির হোসেন (৫৩) কর্তৃক সম্প্রতি গোলাপগঞ্জ মডেল থানায় একটি মিথ্যা ডডঅভিযোগ দায়ের করেন। জাকির হোসেন একজন পেশাদার ভূমিখেকো, কৃষি জমি বিনষ্টকারী, পরিবেশ ও প্রকৃতি ধ্বংসকারী হিসেবে এলাকায় চিহ্নিত। জাকির সব সময় জনস্বার্থ বিরোধী কাজ করে এলাকায়। এলাকার পাহাড়-টিলা ও কৃষি জমির ক্ষতি সাধন করে মাটি তুলে অন্যত্র বিক্রি করতো। বিগত ২০২৪ সালে বাঘা বটতলা (ডাবিল) সরকারি খাস জায়গার খেলার মাঠ বেদখল করে মাটি কেটে গাড়ীযোগে বিক্রি করতো।
গত ১৫ ফেব্রুয়ারি রাত ১টার সময় প্রকৃিত ও পরিবেশ ধ্বংসকারী জাকির হোসেন ও তার সহযোগিরা স্থানীয় লালনগর মাদরাসার পিছনের একটি কৃষি জমি থেকে মাটি কেটে অন্যত্র পাচার করার অভিযোগ প্রশাসনের নজরে পড়ায় গোলাপগঞ্জ উপজেলা কর্মকর্তা ও মডেল থানার ওসি তাৎক্ষণিক ভাবে জাকিরের অপতৎপরতা বন্ধ করেন।
উভয় ঘটনাগুলো গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন অবগত হয়ে জাকিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা কালে সাংবাদিক জহুরুল ইসলাম তার সম্পাদনায় সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার লাইভ পেইজে সংবাদ প্রচার করেন।
বাঘায় ভূমিখেকো জাকিরের পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করার পায়তারা অব্যাহত থাকায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাকে ডেকে এনে থানা কর্তৃপক্ষ সতর্ক করে দেন। তার এসব অপরাধ কর্মকাণ্ড নিয়ে সাংবাদিক জহুরুল ইসলাম তার সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার লাইভ পেইজে সংবাদ প্রচার করায় জাকির ক্ষিপ্ত হয়ে বেআইনী সুবিধা আদায় করতে না পেরে সাংবাদিক জহুরুল ইসলাম ও তার ভাই জয়নাল আবেদীনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় সম্প্রতি একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এরপর পরিবেশ বিনষ্টকারী জাকির হোসেন সাংবাদিক জহুরুল ইসলামের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রেরণ করে। জাকির হোসেন এলাকায় একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত।
সাংবাদিক জহুরুল ইসলাম তার লিখিত অভিযোগটি আমলে নিয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক পরিবেশ বিনষ্টকারী জাকিরের অভিযোগটি খারিজ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet