সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
রাজনগরে সাজা প্রাপ্ত ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার

রাজনগরে সাজা প্রাপ্ত ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজনগর থানার এসআই জিতেন্দ্র বৈষ্ণব এর নেতৃত্বে
এএসআই নৃপেশ চন্দ্র দেব ও এএসআই আল আমিন অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনিঘাট ইউনিয়নের চাঁদনিঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে দায়রা মামলা নম্বর-৪৬৮/১৯, সিআর-৫৮/১৯ (রাজনগর) এর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩,১০,০০০/- (তিন লক্ষ দশ হাজার) টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোশাহিদ মিয়াকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত মোশাহিদ মিয়া রাজনগর মনসুরনগর বড়কাপন গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বুধবার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet