সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
হাসপাতাল কোয়াটার থেকে সুন্দরী সাপ কালনাগনী উদ্ধার

হাসপাতাল কোয়াটার থেকে সুন্দরী সাপ কালনাগনী উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি হাসপাতালের কোয়াটার থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।
সোমবার (৬ এপ্রিল) রাত ৮টায় হাসপাতালের স্টাফকোয়ার্টারে শ্রাবণ পাল নামের একজনের বাসায় সাপটি দেখে বাসার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
কোয়ার্টারের অন্যান্য বাসিন্দাদের মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সিনথিয়া তাসমীমকে অবহিত করা হয়। পরে স্বাস্থ্য কর্মকর্তা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বাসার বেন্টিলেটর থেকে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
সজল দেব জানান, হাসপাতালের কোয়ার্টার থেকে উদ্ধার করা অসম্ভব সুন্দর সাপটির নাম কালনাগিনী। এটি উড়ন্ত সাপ, উড়াল মহারাজ সাপ, সুন্দরী সাপ, কালসাপ, কালনাগ নামেও ডাকা হয়। এরা সাধারণত সবুজাভ হলুদের মাঝে লাল ও কালো ডোরাকাটা দাগযুক্ত অসম্ভব সুন্দর হয়ে থাকে।
এরা আকারে ২-৪.৫ ফুট লম্বা হয়। এদের দেহ হাল্কা ও এরা ভাল গাছ বাইতে পারে। এরা সামান্য বিষধর, তবে সেই বিষ মানুষের কোন ক্ষতি করে না। কলুব্রিড জাতীয় সাপ। তাই এটি নিরাপদ একটি সাপ।
উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet