সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে ভারাটে কর্তৃক সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

শ্রীমঙ্গলে ভারাটে কর্তৃক সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পৌর এলাকার পুরানবাজার এলাকায় একটি দোকানঘরের ভাড়া বিরোধের ঘটনায় ন্যায়বিচারের দাবি জানিয়েছেন ভোলানাথ গোসাই নামে এক স্থানীয় বাসিন্দা।
মঙ্গলবার (৩১ মার্চ) শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, তাদের পারিবারিক মালিকানাধীন জায়গায় নির্মিত দোকানঘর দীর্ঘদিন ধরে ভাড়া নিয়ে ব্যবসাপরিচালনা করলেও ভাড়াটিয়া জোনাব আলী বর্তমানে ভাড়া পরিশোধ করছেন না।
তিনি জানান, প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে তাদের পরিবার ওই এলাকায় বসবাস করে আসছে এবং দোকান ভাড়ার আয়ের ওপরই জীবিকা নির্বাহ করে। অভিযোগ অনুযায়ী, ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়া একটি কথিত ক্রয় সংক্রান্ত কাগজ দেখান, তবে এর পক্ষে কোনো বৈধ দলিল উপস্থাপন করতে পারেননি।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সমিতির মধ্যস্থতায় একটি নতুন ভাড়ার চুক্তি সম্পাদিত হলেও, কয়েক মাস পর আবারও ভাড়া পরিশোধ বন্ধ হয়ে যায় বলে দাবি করা হয়।
ভোলানাথ গোসাই প সম্পত্তি পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন।
অভিযুক্ত জোনাব আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ৪২ বছর পুর্বে ১৯৮৭ সালে ভোলানাথ গোসাই এর পিতা রামা শংকর গোসাই একটি নন রেজিস্ট্রি দলিল মুলে এই জায়গা ১ লক্ষ টাকায় ক্রয় করেন। বর্নিত জায়গা নিয়ে আদালতে মামলা থাকায় এবং মামলা নিষ্পত্তি পরবর্তী সময়ে রামা শংকর গোসাই সরকারি ভাবে জমি রেজিস্ট্রি করে দেয়ার কথা ছিল। কিন্তু রামা শংকর গোসাই এর মৃত্যুর পর তার পুত্র ভোলানাথ গোসাই এখন আর রেজিস্ট্রি করে দিচ্ছেন না বলে জানান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet