সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে তক্ষক ও ভুবনচিল উদ্ধার

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে তক্ষক ও ভুবনচিল উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন প্রজাতির একটি তক্ষক ও একটি ভুবনচিল উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শহরের নতুনবাজার একটি ব্যবসা প্রতিষ্টানে তক্ষকটি দেখতে পেয়ে লোকজন এটিকে ধরার চেষ্টা করেন। এসময় এটি মূল্যবান প্রাণী এবং কোটি টাকা বিক্রি হয় বলে প্রচার করা হয়। তখন দোকানের মালিক শ্যামল দেব প্রাণীটিকে রক্ষা করতে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে তক্ষকটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এছাড়াও সোমবার রাতে যোগেন্্র পাল নামের এক ব্যবসায়ীর বাসা থেকে ঝড়ের কবলে পড়ে আহত একটি ভুবনচিলের ছানা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা দেয় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কতৃপক্ষ।
উদ্ধারের পর প্রাণী দুটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet