সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে নিখোঁজের দুইদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে নিখোঁজের দুইদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের দুইদিন পর জুনায়েদ মিয়া (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। জুনায়েদ উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামের রমিজ মিয়ার ছেলে।
রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাদে আলিসারকুলের কামারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জুনায়েদ আলিসারকুল গ্রামের দুবাই প্রবাসী রমিজ মিয়ার ছেলে। এর আগে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় সে।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে সন্তানের সন্ধান চান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে নিখোঁজের দুই দিন পর তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
লাশ উদ্ধারের পর জুনায়েদের বাবা আবারও ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতাও কামনা করেন।
এদিকে, এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet