সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলের রাজনীতিতে চমক: উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন যোশেফ দাশ গুপ্ত যশো

শ্রীমঙ্গলের রাজনীতিতে চমক: উপজেলা পরিষদ নির্বাচনে লড়বেন যোশেফ দাশ গুপ্ত যশো

এম.মুসিলম চৌধুরী::
শ্রীমঙ্গল উপজেলার এক সময়ের তুখোড় রাজনীতিবিদ ও প্রবাসী সমাজসেবক যোশেফ দাশ গুপ্ত যশো আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি এ আগ্রহের কথা জানান এবং স্থানীয় মানুষের মতামত ও পরামর্শ কামনা করেন।
বার্তায় তিনি বলেন, তিনি শ্রীমঙ্গল উপজেলার সন্তান এবং তার জন্ম ও বেড়ে ওঠা এই উপজেলাতেই। দীর্ঘদিন ধরে তিনি প্রবাসে, বর্তমানে কানাডায় বসবাস করলেও জন্মভূমির প্রতি তার গভীর টান সবসময় অনুভব করেন। এলাকার মানুষের সেবা করার লক্ষ্যে আগামী উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, যদি রাজনৈতিক দলের প্রতীকবিহীন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করাই তার লক্ষ্য বলে জানান তিনি।
যোশেফ দাশ গুপ্ত যশো জানান, খুব শিগগিরই তিনি এলাকায় এসে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন এবং তাদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করবেন। ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে মতামত পাঠানোর জন্যও তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে এক পৃথক বার্তায় তিনি সকলকে রমজান মোবারক জানিয়ে বলেন, এই পবিত্র মাস মানুষের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করে। তিনি আশা প্রকাশ করেন, রমজানের শিক্ষা মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
রমজানের শেষভাগে পৌঁছে তিনি সকল মুসলিম ভাই-বোনকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন।
এদিকে ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল স্থানে যোশেফ দাশ গুপ্ত যশোর ছবি সম্বলিত ঈদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার ও ফেস্টুন শোভা পেতে দেখা গেছে। এসব ব্যানার ও ফেস্টুনে এলাকাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়েছে, যা স্থানীয়দের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যোশেফ দাশ গুপ্ত যশো এক সময় শ্রীমঙ্গলের রাজনীতিতে সক্রিয় ও পরিচিত মুখ ছিলেন। প্রবাসে বসবাস করলেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আগ্রহ প্রকাশ করে আবারও স্থানীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet