সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
ভারতীয় সহকারী হাই-কমিশনারের শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শন

ভারতীয় সহকারী হাই-কমিশনারের শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শনে আসেন ভারতীয় সহকারী হাই-কমিশনার (সিলেট) অনিরুদ্ধ দাস। পরিদর্শন শেষে শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা পরিষদের সাথে মতবিনিময় করেন।
সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় শ্রীমঙ্গলে শ্রীশ্রীরামকৃষ্ণ সেবশ্রম পরিদর্শনে আসলে সহকারী হাই-কমিশনারকে ফুলেল অভের্থনা জানায় সেবাশ্রশ পরিষদ নেতৃবৃন্দ।
পরে শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম কার্যকরী পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হিসেবে বক্তব্য রাখেন অনিরুদ্ধ দাস বলেন, রামকৃষ্ণ মিশন সেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের প্রতিষ্ঠান সেতুবন্ধনের কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
শ্রীমঙ্গল শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম-এর কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সারদা সমিতি এর সহ সভাপতি দীপশিখা ধর এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত দ্বিতীয় সচিব (চওঈ্ঊ) ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী রাজেশ ভাটিয়া।
এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এর কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ কার্ষকরী পরিষদের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet