সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
মৌলভীবাজার-৪ আসনের খেলাফত প্রার্র্থী শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মৌলভীবাজার-৪ আসনের খেলাফত প্রার্র্থী শেখ নূরে আলম হামিদীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মৌরভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সংসদীয় আসন ২৩৮ শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৪ আসনে খেলাফত মজলিশের (রিকসা প্রতীকের) সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে ২২ দফা নির্বচনী ইশতেহার পাঠ করেন খেলাফত মজলিশ প্রার্থী মাওলানা শেখ নুরে আলম হামিদী।
তিনি লিখিত ২২ দফা পরিকল্পনার কথা ইশতেহারে উল্লেখ্য করে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যমুক্ত সমাজ গঠনে ঐক্যবন্ধভাবে কাজ করে সকল অপশক্তি নির্মূলে সাহসী ভূমিকা পালন। খনিজ সম্পদে ভরপুর মৌলভীবাজার ৪ আসনের বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো। আধুনিক ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ সড়কের সংস্কার ও নতুন সড়ক নির্মাণ। প্রয়োজনীয় সেতু ও কালভার্ট নির্মাণ এবং পুরাতনগুলো সংস্কার। প্রয়োজনীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁ., ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং বন্যা মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেওয়া। শিক্ষা প্রতিষ্টানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম স্থাপন এবং মানসম্মত শিক্ষক নিয়োগের ব্যবস্থা। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রগুলোতে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স নিয়োগ এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। গ্রামীণ এলাকায় কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যকরিতা বৃূদ্ধি ও নতুন ক্লিনিক স্থাপন করা। গর্ভবতী মা ও শিশুদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা ব্যবস্থা করা। কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষকদের নায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষক সমাজের উন্নয়ন, কৃষকদের ভর্তুকি প্রদান এবং মৎস্য চাষে আধুনিকীকরণ, মৎস্যজীবিদের প্রশিক্ষণ প্রদান এবং জলমহালগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধিও ব্যবস্থা করা। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পের বিকাশ এবং এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা। শতভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করা। দুটি উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে প্রদক্ষেপ গ্রহণ এবং পুলিশী সেবার আধুনিকীকরণ করে জনগনের দোড়গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে কার্যককরী প্রদক্ষেপ গ্রহণ।
পরিবেশ দূষণ রোধে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নদী খাল বিল রক্ষা। মসজিদ, মাদরাসা, গীর্জা, বিহার প্যাকোডা, মন্দি মন্ডপসহ সকল ধর্মের স্থাপনাসম্মুহের উন্নয়ন ও সংস্কার করা। কোনো নারী যেন অবহেলিত না থাকে, সে লক্ষে রাষ্ঠ্রীয় পরিকল্পনার বাইরে একটি আলাদা সেল গঠন করে সমাজের সকল স্তরের নিরাপত্তা, শিক্ষা এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ সুবিধা নিশ্চিত করা।
বিশেষ করে নারীদের হস্তশিল্প ও কুটির শিল্পে উদ্ধুদ্ধ করা। অনগ্রসর চা শ্রমিকসহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপত্তা, সহাবস্থান নিশ্চিতে যথাযথ ব্যবস্থা করা। কমলগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্টা। শ্রীমঙ্গল চা গবেষণা ইনষ্টিটিউট ও যুব উন্নয়ন প্রশিক্ষণ ইন্সটিটিউট প্রতিষ্টা। সমশেরনগর বিমানবন্দর পূনরায় চালু করা। স্থানীয় উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে প্রদক্ষেপ গ্রহণ। প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, আইনি সহায়তা প্রদান, রেমিট্যান্স প্রেরণে প্রনোদনা ও সহজ ব্যাংকিং সেবা এবং দেশে ফেরা প্রবাসীদের পুনর্বাসন ও বিনিয়োগে সহযোগিতা কারাসহ ২২ ফফা ইশতেহার ঘোষনা করেন মাওলানা শেখ নূরে আলম হামিদী। এসময় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত প্রিন্ট এবং এলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বেলা ১২টায় কমলগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet