সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে পিএফজির ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা

শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে পিএফজির ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা

শ্রীমঙ্গল প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সংঘাতমুক্ত করার দাবিতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বর থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গল এ কর্মসূচির আয়োজন করে।
পিএফজি’র শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মসূচিতে স্টেশন রোড, পেট্রোল পাম্প চত্বর, কালিঘাট রোড চৌমুহনা, সিন্দুরখান বাজার, সাতগাঁও বাজার ও ভৈরব বাজার এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এসময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়। ধর্মীয় বিদ্বেষ ছড়ানো থেকে বিরত থাকার পাশাপাশি ভোটার ও দলীয় কর্মীদের সংঘর্ষ পরিহারে সচেতন করা হয়। একই সঙ্গে পেশিশক্তি ও কালো টাকার প্রভাব সম্পর্কে জনগণকে সতর্ক করা হয়।
সৈয়দ ছায়েদ আহমেদ বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে ভোটাধিকার সম্পর্কে আগ্রহ ও দায়িত্ববোধ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিএফজি’র
অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানি, সাবেক অ্যাম্বাসেডর কাজী আসমা আক্তার, সদস্য দেবব্রত দত্ত হাবুল, সাংবাদিক রুবেল আহমদ, খাইরুন নাহার লিপি, মোঃ মাকসুদুর রহমান, শাহিদা আক্তার মনি, মোহাম্মদ ছায়ফুর রহমান, মোহাম্মদ শামসু মিয়া, নারী নেত্রী শারমিন জাহান, সাংবাদিক সুমন মিয়া, রোকেয়া বেগম প্রমুখ।
এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে তাদের সমর্থন জানান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet