সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গল ও কমলগঞ্জের শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করবো: হাজী মুজিব

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কাজ করবো: হাজী মুজিব

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজার শ্রীমঙ্গল শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী। এ সময় এ জনসভায় যোগ দেন পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা শ্রমিক ও চা বাগান শ্রমিকরা।
সভায় প্রধান অতিথির বক্তেব্যে হাজী মুজিব বলেন, শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী এখানে এখানে একটি বাস টার্মিনাল ও মাইক্রোস্ট্যান্ড থাকা বাধ্যতামুলক। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়র এই গুরুত্বপূর্ণ কাজটুকু করেননি। আমি আপনাদের ভোটে সংসদে যেতে পারলে এই কাজটুকু করবো কথা দিলাম।
এ সময় তিনি আরো বলেন, আমি নিজের উদ্যোগে অনেক কাজ করেছি। ভবিষতেও আমার নিজস্ব তহবিল থেকে আমি আরো অনেক কাজ করবো।
এর আগে তিনি মৌলভীবাজারের সোনাছড়া, জাগছড়া, কাইছড়া, ভাড়াউড়া, বুড়বুড়িয়াসহ বেশ কিছু চা বাগানে গণ সংযোগ করেন। এ সময় তিনি বলেন, যদি সংসদে তিনি যেতে পারেন প্রথম দিনই তিনি চা শ্রমিকদের কথা তুলে ধরবেন। তাছাড়া এ অঞ্চলের চা শ্রমিকসহ সকল শ্রমিকের ভাগ্য উন্নয়নে করবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet