সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
মৌলভীবাজারের পৃথক স্থান থেকে দুটি গন্ধগোকুল উদ্ধার

মৌলভীবাজারের পৃথক স্থান থেকে দুটি গন্ধগোকুল উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের পৃথক স্থান থেকে দুটি গন্ধগোকুল উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
মঙ্গলবার সকালে মৌলভীবাজার পুলিশ লাইনস এ একটি গন্ধগোকুল দেখতে পেয়ে ট্রাফিক বিভাগের টিআই শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে গন্ধগোকুলটি উদ্ধার করেন। এছাড়াও গতকাল সোমবার রাতে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের জেটি রোডের প্রবাসী কৃষ্ণ সেন এর বাসা থেকে আহত অবস্থায় আরেকটি গন্ধগোকুল উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রবাসী কৃষ্ণ সেনের বাসা থেকে খবর পেয়ে আহত অবস্থায় একটি গন্ধগোকুল ও মৌলভীবাজার পুলিশ লাইনস থেকে আরেকটি গন্ধগোকুল উদ্ধার করেছেন। গন্ধগোকুল এর (ইংরেজি: নাম Asian palm civet ; বৈজ্ঞানিক নাম: Paradoxurus hermaphroditus) এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামে পরিচিত। তালের রস বা তাড়ি পান করে বলে তাড়ি বা টডি বিড়াল নামেও বলা হয়। আহত গন্ধগোকুলের ব্যাপারে জানতে চাইলে সজল দেব জানান, তিনি ধারণা করছেন কোন একসময় গন্ধগোকুলটি কোন যানবাহনের সাথে ধাক্কা খেয়ে আহত হয়েছে। উদ্ধারের পর গন্ধগোকল দুটি স্থানীয় বনবিভাগ কতৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet