নিজস্ব প্রতিবেদক :-
সিলেট এর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ১৯ জানুয়ারী ২০২৬ ইং দিনব্যাপী ‘ফ্রি স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রামে সিলেট এর বিখ্যাত মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শিশির কুমার বসাক শিক্ষার্থীদের খাদ্যাভ্যাস কি রকম হওয়া উচিত তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন মাউন্ট এডোরা হসপিটালের উপ-পরিচালক মেডিকেল সার্ভিসেস ডা. তানভীরুজ্জামান এবং সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন।
শিক্ষার্থীদের মোবাইল ফোন আসক্তির ক্ষতিক্ষর বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন।
হসপিটালের পক্ষ থেকে হার্ট এ্যাটাকের রোগীদের জন্য কার্ডিও পালমোনারী রিসাসিটেশন (সিপিআর) বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে করে শিক্ষার্থীরা কার্ডিয়াক রোগীদের তাৎক্ষণিক জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডিপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর, মাউন্ট এডোরা হসপিটালের পরিচালক মেডিকেল সার্ভিসেস ডা. সৈয়দ মাহমুদ হাসান, ইউরোলজি বিশেষজ্ঞ ডা. সৈয়দ এহসান মাহমুদ এবং হসপিটালের কর্মকর্তা কর্মচারী সহ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ।
উক্ত হেলথ স্ক্রিনিং প্রোগ্রামে শিক্ষার্থীদের বিভাগ ভিত্তিক ( চক্ষু রোগ, ইএনটি, ডেন্টাল, ডার্মাটোলজি, খাদ্য ও পুষ্টি, শিশু রোগ, কিশোর কিশোরী স্বাস্থ্য সেবা, মেডিসিন ও বাত-ব্যথা ইত্যাদি) বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এই প্রোগ্রামের মূল লক্ষ্য উদ্দ্যেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা ও প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার উন্নতি সাধন করা।
অভিভাবক ও স্কুলের শিক্ষকরা মাউন্ট এডোরা হসপিটালের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, পড়াশোনার পাশাপাশি এ ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে ভবিষ্যতে এই ধরণের হেলথ স্ক্রিনিং কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।