সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীত বস্ত্র কম্বল বিতরণ

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীত বস্ত্র কম্বল বিতরণ

 

সুলতান মাহমুদ, শ্রীমঙ্গল:
শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের শিশু পার্ক মাঠে যুক্তরাজ্য বিএনপি’র সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট এর কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফুর পক্ষ থেকে শহরের ২ হাজার সুবিধাবঞ্চিত লোকজনের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এসময় বেগম খালেদা জিয়া,জিয়াউর রহমান ও আরাফাত রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন শহর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
এসময় শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন,মৌলভীবাজার যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার,পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালাম আহমেদ,মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পা,সামি মাহমুদ চৌধুরী,পৌর ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ,জাসাস পৌর সদস্য জাহেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet