সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রেপ্তার

মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ২৭ মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল, চোরাই মোটরসাইকেল পার্টস এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিসহ মিল্টন সরকার (৪৯) নামে একজন গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ২ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে জেলার সদর উপজেলার বরহাট এলাকার ‘রাজা কমপ্লেক্স’ নামক বাসার গ্যারেজ থেকে জনৈক আজহারুল ইসলাম-এর মালিকানাধীন একটি ঐড়ৎহবঃ মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়। জেলা গোয়েন্দা শাখা মামলাটি তদন্তের জন্য কার্যক্রম শুরু করে।
পুলিশের সোর্স, সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এসআই জামিল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া বাগান এলাকা থেকে মিল্টন সরকার ওরফে মিল্টন কুমার সাহা ওরফে মো. সোহেল (৪৯)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তী জিজ্ঞাসাবাদে সে জানায়, মামলার চোরাই মোটরসাইকেলটি সে সিলেট জেলার এক ব্যক্তির কাছে বিক্রি করেছে। সেই মোটরসাইকেল উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।
এছাড়াও আসামি জানায়, ঘটনার সময় ব্যবহৃত হেলমেটসহ আরও কিছু চোরাই মালামাল তার বর্তমান ঠিকানা অর্থাৎ মৌলভীবাজার সদর উপজেলার সরকারবাজার এলাকার মাদ্রাসা-ই দারুল মোস্তফার ভাড়া ঘরে সংরক্ষিত রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চোরাই আলামত উদ্ধারের লক্ষ্যে আসামিকে সঙ্গে নিয়ে শেরপুর পুলিশ ফাঁড়ি, মৌলভীবাজারের টহল টিমের সহায়তায় উক্ত ঠিকানায় অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet