সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
মানুষের কল্যাণে কাজ করলে আত্ম তৃপ্তি পাওয়া যায়——  আলী আখতারুজ্জামান চৌধুরী বাবুল।

মানুষের কল্যাণে কাজ করলে আত্ম তৃপ্তি পাওয়া যায়——  আলী আখতারুজ্জামান চৌধুরী বাবুল।

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বিয়ানীবাজার উপজেলা প্রতিনিধি :

আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব
বিয়ানীবাজার উপজেলার কোনাশালেশ্বর গ্রামের বড় বাড়ি তথা চৌধুরী বাড়ির কৃতি সন্তান আলী আখতারুজ্জামান চৌধুরী বাবুলকে।
মুক্তিযুদ্ধের সংগঠক চৌকস
পুলিশ কর্মকর্তা মরহুম মহিবুজ্জামান চৌধুরীর দ্বিতীয় পুত্র হলেন ব্যবসায়ী আলী আখতারুজ্জামান  চৌধুরী বাবুল।

চৌধুরী বাবুল- এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেও চাল চলনে একেবারে সাদামাটা ও নিরহংকার। তাঁর পূর্ব পুরুষ জমিদার বংশের খেতাবদারী হলেও তিনি সর্বক্ষেত্রে অতি সাধারণ মানব।

আলী আক্তার উজ-জামান চৌধুরী বাবুল একাধারে তিনি রাজনীতিবিদ, সমাজকর্মী, সংস্কৃতি কর্মী,মোট কথা তিনি সর্বক্ষেত্রে একজন দক্ষ সংগঠক হয়ে সমাজে স্বনাম অর্জন করেছেন ।
তিনি বলেন,মহান সৃষ্টিকর্তার সৃষ্টির সেরা সকল জীব জাতির মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব। তাই মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা যেমন পছন্দ করেন না, তেমনি ভেদাভেদ সৃষ্টি কারী মানুষেরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না বলে মন্তব্য করেন ।

চৌধুরী বাবুলের “শ্রমিক রাজনীতি, দিয়ে তার রাজনীতিতে প্রবেশ। তিনি সিলেট জেলা স্কপের সদস্য হিসাবে শ্রমজীবী মেহনতি মানুষের দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন।অন্যদিকে কৃষক শ্রেনীকে নিয়ে কাজ করতে গিয়ে,তিনি ক্ষেতমজুর ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলন, আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন আন্দোলন,সিমিটা বিরোধী আন্দোলন, সিলেট বিশ্ববিদ্যালয় স্থাপন আন্দোলন সহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন ।

একসময় তিনি আন্তর্জাতিক ক্ষ্যাতিসম্পন্ন আইনজিবি বাংলাদেশের সংবিধানের রচয়িতা ডঃ কামাল হোসেনের আহ্বানে গণফোরামে যোগদান করেন,এবং ঐ বছরই সম্মেলনের মাধ্যমে প্রখ্যাত প্রবীন আইনজীবী শ্রী নিলেন্দু দেব সভাপতি ও আলী আক্তার উজ-জামান চৌধুরী বাবুল সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিগত কারনে একসময় তিনি গণফোরাম থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে দুরে চলে আসেন।

আলী আক্তার উজ-জামান চৌধুরী বাবুল,
বর্তমানে সিলেট জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন এর সংঙ্গে সক্রিয় রয়েছেন । সেই সাথে সামাজিক কর্মকাণ্ড সহ নিজ এলাকার কুশিয়ারা নদী ভাঙ্গন প্রতিরোধ আন্দোলন ও শেওলা ইউনিয়ন উন্নয়ন বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠননের সমন্বয়কের গুরুত্বপূর্ণ
দায়িত্ব পালন করছেন। তাছাড়া একাধারে তিনি সিলেট শহরের বিভিন্ন সামাজিক সংগঠনের সংঙ্গে যুক্ত রয়েছেন ।
তিনি একজন ভালো নাট্য অভিনেতা হিসেবে দেশ বিদেশে সুনাম রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। পেশায় তিনি একজন ব্যবসায়ী। বর্তমানে তিনি স্বপরিবারে সিলেট শহরে বসবাস করছেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet