সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
সিলেটের বালু-পাথর নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের রশি টানাটানি, লোটরাজ চক্র বেপরোয়া। 

সিলেটের বালু-পাথর নিয়ে ব্যবসায়ী ও প্রশাসনের রশি টানাটানি, লোটরাজ চক্র বেপরোয়া। 

সিলেটের পাথর
রাজ্যের এ কী হাল ?

মহি উদ্দিন চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ——————–পর্যটন নগরী খ্যাত সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার পর্যটন পরিবেশের পাশাপাশি পাথর রাজ্যের অবস্থান। দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা আর জাফলং এলাকায় বালু আর পাথর নিয়ে ব্যবসায়ী আর প্রশাসনের রশি টানাটানি চলছিল। পর্যটন পরিবেশ বাঁচাতে প্রশাসন থেকে কিছুটা কড়াকড়ি আরোপ ছিল বেশ কিছুদিন।

বিদ্যমান এ অবস্থায় রাজনৈতিক পটপরিবর্তন হলে অন্তর্বর্তীকালীন সরকার আসেন ক্ষমতায়। এরপর বর্তমান ক্ষমতাসীন সরকারের দু’জন উপদেষ্টা পাথর কোয়ারী পরিদর্শন করতে গিয়ে পর্যটন বাঁচাতে পাথর বালু উত্তোলন বন্ধ ঘোষণা দেন, একইসাথে পাথর ভাঙ্গার মেশিন জব্দের নির্দেশসহ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেয়ায় প্রশাসন কিছুটা পদক্ষেপ নেয়। সে’সময় তাদের উপস্থিতিতে স্থানীয় কিছু লোক ক্ষোভ প্রকাশ করেন।

এ অবস্থার মাসখানেক পর থেকেই দুস্কৃতিকারীরা সক্রিয় হয়ে ওঠে।
সম্প্রতি তারা সংঘবদ্ধভাবে দুটি স্থানে হাজার হাজার ইঞ্জিন নৌকা ও বারকী নৌকা নিয়ে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দিনদুপুরে পাথর উত্তোলন ও লুট করে।

প্রত্যক্ষদর্শীদের মতে দুটিস্থানের পাথর লুটের পরিমাণ প্রায় ৩/৪ হাজার কোটি টাকা। রাষ্ট্রের এতো সম্পদ লুটেরাদের আদৌ কোন ব্যবস্থা নেয়া হবে কি’না কে দেবে তার উত্তর?

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী জানা যায় আজ ১১ আগষ্ট-২০২৫ খ্রিঃ তারিখে এ লুটপাটকে কেন্দ্র করে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে দলে তার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত তথ্য বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet