সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
শ্রীমঙ্গলে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

শ্রীমঙ্গলে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ের জমিতে অবৈধ ভাবে গড়ে তোলা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে শ্রীমঙ্গল সাতগাঁও রেলওয়ে স্টেশন বাজার ও আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে বিভাগের স্টেট অফিসার নাসির উদ্দিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফরাহিম ইকবাল চৌধুরী, সেনাবাহিনী, পুলিশ এবং রেল বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
রেলওয়ে বিভাগ জানায়, বিকাল তিনটা পর্যন্ত চলা অভিযানে অবৈধ দখলকৃত দোকানপাট, বাসাবাড়ি ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করে কয়েক কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় সেনাবাহিনী, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet