সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
সিলেট জেলা ও মহানগর বিএনপির মৌন মিছিল

সিলেট জেলা ও মহানগর বিএনপির মৌন মিছিল

দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, শুরু হয়েছে,
সবাইকে সজাগ থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক :
দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র আরও শুরু হয়েছে, জোরেশোরে শুর হয়েছে’ উল্লেখ করে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ষড়যন্ত্র শেষ হয়নি। ষড়যন্ত্র কিন্তু আরোও শুরু হচ্ছে, আরো জোরেশোরে শুরু হচ্ছে। বিবেকবান মানুষ বলছেন, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। কাজেই এদেশের মানুষ যেমন একাত্তর সালে স্বাধীন করেছে এই দেশ, এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময়ে তাদের নিজের অধিকারের রক্ষায় সোচ্চার হয়েছে, নব্বইতে সোচ্চার হয়েছে, চব্বিশে সোচ্চার হয়েছে আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে আবারও আপনাদের সোচ্চার এবং সচেতন হতে হবে।কারা কীভাবে ষড়যন্ত্র করছে, কারা কীভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে এবং ক্ষনে ক্ষনে অবস্থান পরিবর্তন করছেৃ এই সকল বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি বলেন, আসুন আমাদের সকলকে চোখ-কান খোলা রাখি। আমাদের যে যুদ্ধ ছিল গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার সেই যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি।
তিনি শুক্রবার (১৮ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সিলেট জেলা ও মহানগর বিএনপির কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিকালে সিলেট কোর্ট পয়েন্ট থেকে শহীদ মিনার অভিমুখে এই মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকীর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet