১৭ জুলাই রোজ (বৃহস্পতিবার) বিকাল ০৪.০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা) সভাপতিত্বে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইকোনমিক লাইফ মেয়াদোত্তীর্ণ মালবাহী মোটরযানসমূহের সড়ক ও মহাসড়কে চলাচল, রংচটা, বায়ু দূষণকারী, ও রুটপারমিটবিহীন গাড়ী চলাচল বন্ধকরণ , ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৩৬ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার মিনিবাসের ক্ষেত্রে ২০ (বিশ) বছর এবং ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ (পঁচিশ) বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করেছে। উল্লিখিত ইকোনমিক লাইফ মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের বিরুদ্ধে আগামী ২০ জুলাই ২০২৫ থেকে একযোগে দিনে ও রাতে অভিযান পরিচালিত হবে। এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ও অপারেশন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ সজীব খান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-দক্ষিণ) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া)(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আফজাল হোসেন, এসএমপি‘র অন্যান্য অফিসারবৃন্দ, উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ সিলেট ডালিম উদ্দিন, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতি এর সভাপতি আব্দুর রহিম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি সাহেব আলী, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি মানিক মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ কার্ভাড ভ্যান মালিক সমিতি এর মহাসচিব শাব্বীর আহমদ কয়েস, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতি সাধারণ সম্পাদক এমরান হোসেন ঝুনু, ট্রাক কার্ভার ভ্যান মালিক সমিতি এর সাধারণ সম্পাদক নূর আহমেদ খান, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হাজী মঈনুল ইসলাম , ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি দিলু মিয়া, ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আব্দুর গফুর, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, লেগুনা ইউম্যান হুলার চালক শ্রমিক ইউনিয়ন সমিতি এর সভাপতি কাজী রুনু মিয়া মঈন, সিলেট জেলা বাস মিনিবাস সমিতি এর যুগ্ম-সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।