গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে জুলাই আগস্টের শহীদদের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: আফছার উদ্দিনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা লোকমান আহমদ।

এসময় দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এস কে এফ ফার্মাসিউটিক্যালস ঢাকাদক্ষিণ শাখা ফারিয়ার সভাপতি মুসা আহমেদ, ইথিকেল ফার্মাসিউটিক্যালসের ঢাকাদক্ষিণ প্রতিনিধি ছালিক আহমদ, স্কয়ার ফামাসিউটিক্যালসের ঢাকাদক্ষিণ প্রতিনিধি সুমন আহমদ , এস কে এফ ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি আলমগীর হোসেন, এমদাদুল হক, নিউটি হেলথের প্রতিনিধ রাসেল মাহমুদ, এলিয়েন ফার্মার ঢাকাদক্ষিণ প্রতিনিধি এনামুল হক, এসি আই লিমিটেডের প্রতিনিধি ফরহাদ আহমদ প্রমুখ।