সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
ওসমানীনগরে গ্রামীণ সড়কের পাশে পুকুর খনন ও সেচনালা তৈরির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান

ওসমানীনগরে গ্রামীণ সড়কের পাশে পুকুর খনন ও সেচনালা তৈরির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ওসমানীনগর(সিলেট) সংবাদদাতাঃ

সিলেটের ওসমানীনগরে গ্রামীণ সড়কের পাশে পুকুর খনন ও সেচনালা তৈরির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২ নম্বর উন্নয়ন শাখা কর্তৃক জারি করা একটি পরিপত্রের ভিত্তিতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জয়নাল আবেদিন সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অফিসিয়াল মাধ্যমে এই নির্দেশনা প্রচার করেন। এতে সচেতন মহলে ব্যাপক সাড়া পড়ে এবং সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধি পায়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ সড়কের পাশে অনুমোদনহীনভাবে পুকুর খনন ও সেচনালা তৈরি করা সম্পূর্ণভাবে অবৈধ এবং এতে সড়কের স্থায়িত্ব ও জনগণের চলাচলের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।

এই বিষয়ে ১৯৫২ সালের ৩ নং ধারা (৩) উপধারা, ১৯৬০ সালের ৪৩১ ধারা এবং ১৯৭০ সালের ৫ নং ধারা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে। প্রশাসন কঠোরভাবে জানিয়ে দিয়েছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিন বলেন সড়কের পাশে পুকুর ও নালা খনন করা সহ নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা সহ আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

এতে সচেতন মহল মনে করছে, সরকারের এমন উদ্যোগে গ্রামীণ অবকাঠামো রক্ষা পাবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet