সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
মহান মে দিবসের ছুটি কার্যকর করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল

মহান মে দিবসের ছুটি কার্যকর করার দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের মশাল মিছিল

হলি সিলেট ডেস্কঃ
১৪০-তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস মহান মে দিবসে খানাদানা বেতনসহ মে দিবস পালনের লক্ষ্যে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজি নং চট্র:১৯৩৩) এর মশাল মিছিল অনুষ্ঠিত। আজ বুধবার (৩০ এপ্রিল ) সন্ধ্যায় নগরীর তালতরাস্থ সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যলয়ে সামন থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আম্বারখান পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রপ্ত সভাপতি ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁন এর পরিচালনায়,
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা এস এম নুরুল হুদা সালেহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা নুরুল ইসলাম মকবুল, সিলেট জেলা হোটেল মিষ্টি, বেকারী এন্ড চাইনিজ রেষ্টরেন্ট শ্রমিক ইউনিয়ন রেজি নং সিলেট ০০৭ এর দপ্তর  সম্পাদক মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা সহ সভাপতি মো: জসিম উদ্দিন, দক্ষিান সুরমা থানা কমিটির সভাপতি বিল্লাহ হোসেন, শাহপরা থানা কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাক, জালালাবাদ থানা কমিটির উপতেষ্টা নবীন হোসেন আকাশ, মহানগর কমিটির অর্থ সম্পাদক আমিন উল্লাহ আলা-আমিন, জেলা কার্যকারী কমিটির সদস্য মো: মোজ্জামেল হক সহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রতি বছর মে দিবস আসলে মালিকরা শ্রমিকদের ছুটি না দেওয়ার জন্য নানা টালবাহানা করে থাকেন। মে দিবসের পূর্বে সরকারের বিভিন্ন সভা/সেমিনারে শ্রমিকদের ছুটি প্রদান করার প্রতিশ্রুতি দিলেও মে দিবসের দিন শ্রমিকদের কাজে যোগদান করাতে নানা কৌশলী ভূমিকা নেন। শ্রমিকরা কাজে যোগদান না করলে তাদের চাকুরিচ্যুত করা হয়। যা দেশের শ্রমআইন পরিপন্থি। তাই শ্রমিকদেরকে সকল রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিক সজাগ, সর্তক, সচেতন থেকে মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে মে দিবসের অর্জিত অধিকার মজুরিসহ ছুটি ভোগ করার মধ্য দিয়ে মে দিবসের রক্তে রঞ্জিত ইতিহাসকে বুকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে। তারা আরোও বলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সকল সদস্য আগামী মে দিবস উপলক্ষে ১ মে সকল শ্রমিকদের খানাদানা ও মজুরিসহ ছুটি প্রদানের আহবান জানানো হয়েছে। পাশাপাশি সমাবেশ থেকে মহান মে দিবসের চেতনাকে ধারণ করে ১ মে মজুরিসহ ছুটি ভোগ করে মহান মে দিবসের কর্মসূচি পালন করার জন্য সকল শ্রমিকদের প্রতি উদাত্ত আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet