সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
ওসমানী হাসপাতালের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির ধন্যবাদ জ্ঞাপন  

ওসমানী হাসপাতালের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির ধন্যবাদ জ্ঞাপন  

হলি সিলেট ডেস্কঃ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করায় সিলেট রোগী স্বার্থ সংরক্ষণ কমিটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছে। বুধবার (৩০এপ্রিল) রাত ৮টার সময় সংগঠনের ভাতালিয়াস্থ কার্যালয়ে সিলেট রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির এক সভায় এই ধন্যবাদ জানানো হয়৷ সংগঠনের আহবায়ক মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী’র সভাপতিত্বে ও সংগঠক ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু’র পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাজী আব্দুল করিম, ছানাউল হক জিতু, আনোয়ার হোসেন আনাই, হাজী আব্দুল করিস পান্না, আফছার হোসেইন, আশরাফ উদ্দীন, খসরু জামান খয়রু, মির্জা সাদ্দাম হোসেন, আমিনুর রহমান রুবেল, তাজ উদ্দীন তাজ, শফিক হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোঃ রাজু আহমদ প্রমুখ৷ সভায় বক্তারা
হাসপাতালের ভেতরে চুরি, দালালদের দৌরাত্ম্য, রোগী হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হাসপাতালের প্রশাসনকে আহবান জানান।

এর আগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়। ঐ চিকিৎসকের ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহবান জানান রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী৷ ইতি মধ্যে এই চিকিৎসককে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি। সোমবার বিকেলে হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet