সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
ইসরাইলি পণ্য বয়কট ও দেশি পণ্য ব্যবহারের আহবানে গোলাপগঞ্জে লিফলেট বিতরণ

ইসরাইলি পণ্য বয়কট ও দেশি পণ্য ব্যবহারের আহবানে গোলাপগঞ্জে লিফলেট বিতরণ

 

গোলাপগঞ্জ প্রতিনিধি : নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারি, ইসরাইল কে বয়কট করি’ এই স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনিকে সমর্থন জানিয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ বাঘা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবাইব আহমদের নেতৃত্বে বাঘা সোনাপুর বাজারে ইজরায়েলি পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থাকা ও দেশি পণ্য ব্যবহারের আহবান জানিয়ে শুক্রবার বাদ আসর লিফলেট বিতরণ করা হয়।

ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খুবাইব আহমদ জানান, ইজরাইলি পন্য মুসলিম দেশগুলোতে বিক্রি করে তারা অস্ত্র ক্রয় করে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্মম গণহত্যা চালাচ্ছে। এজন্য আমরা আজ বাঘা সোনাপুর বাজারে প্রত্যেক ব্যবসায়ী ও জনসাধারণকে ইজরাইলি পণ্য ক্রয় থেকে বিরত থেকে দেশি পন্য ক্রয় করতে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করছি।

তিনি বলেন ইজরাইল ফিলিস্তিনি মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন চালাচ্ছে আমরা তার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টা ড. ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন লিখিত আকারে দ্রুত গনহত্যা বন্ধ করতে ইজরায়েলের প্রতি চিঠি প্রেরণ করেন এবং নিন্দা জ্ঞাপন করেন এবং রাষ্ট্রীয়ভাবে ইজরায়েলী পণ্য বিক্রয় বন্ধ করেন।

এসময় ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet