হলি সিলেট ডেস্কঃ
আজ পহেলা ২০২৫ খ্রিঃ, রাত আনুমানিক ৪.০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন লালাদিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মোহাম্মদ আলী খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ এফআইআর নং-২১, তারিখ: ১৩ নভেম্বর ২০২৪ খ্রিঃ; জি আর নং-৫০২, তারিখ: ১৩ নভেম্বর ২০২৪ খ্রিঃ; ধারা: ১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১০৯/১১৪ দণ্ডবিধি ১৮৬০ ও ৩/৪ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর এজাহারনামীয় ১১ নং আসামি এডভোকেট মাহফুজুর রহমান(৫৫), এপিপি, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সিলেট এবং সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহফুজুর রহমান, পিতা-খলিলুর রহমান, স্থায়ী ঠিকানা-৩৬৬ শুভেচ্ছা, শেখঘাট, থানা-কোতোয়ালী মডেল, জেলা-সিলেটকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।