সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই ওসমানীনগর উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের ফান্ড ও প্রবাসীদের অনুদানের  কোটি টাকা আত্মসাতের অভিযোগ।  মৌলভীবাজার পুজামন্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি শ্রীমঙ্গলে তামাকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন মৌলভীবাজারে পূজামণ্ডপের নিরাপত্তায় ৬ হাজার ১৭২ আনসার সদস্য মোতায়েন সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান
সিলেটে শরীর-মন ঠিক রাখতে খেলাধূলার বিকল্প নেই-সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,,,,,,, ।

সিলেটে শরীর-মন ঠিক রাখতে খেলাধূলার বিকল্প নেই-সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী,,,,,,, ।

মোঃ সামসুদ্দিন আহমদ ভ্রাম্যমান প্রতিনিধি সিলেট ,,,,,,,,,,,, খেলাধূলা শৃঙ্খলা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে, শরীর-মন ঠিক রাখতে খেলাধূলার বিকল্প নেই। সিলেটের উন্নয়নের রূপকার সাবেক অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমান সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। গত
শনিবার দুপুরে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর বর্তমান ও প্রাক্তন ছাত্রদের আয়োজনে মডেলিয়ান ফুটসাল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, আমার যদি কখনও সুযোগ আসে এই প্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো। এই প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রভাষক (রসায়ন) মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিবি গেইট এলাকার বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব তারু মিয়া, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, ১৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মওদুদুল হক মওদুদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম তালুকদার, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল হোসেন, প্রভাষক (ইসলামের ইতিহাস) মোঃ আব্দুল মালিক, প্রভাষক (হিসাব বিজ্ঞান) মোঃ আশরাফুল আলম, প্রভাষক (ইসলাম শিক্ষা) মোঃ ওলীউল্লাহ্, প্রভাষক (বাংলা) মোঃ হামিদুল ইসলাম, প্রভাষক (গণিত) মোঃ দেলোয়ার হোসেন, প্রভাষক (ইসলাম শিক্ষা) করম আলী, মুরাদ আহমদ, মইনুল আহমদ, কিবরিয়া আহমদ, ১৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন আহমদ, ১৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ পাভেল।
টুর্নামেন্ট এর সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা ছিল। টুর্নামেন্টে এই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র প্রবাসী মামুন হোসাইন অগ্রণী ভূমিকা পালন করেন।
ফাইনালে চ্যাম্পিয়ন হয় দ্যা স্কোয়াড আর রানার্স-আপ হয় এফসি ড্রিবলার্স। দ্যা স্কোয়াড এর তানভীর একমাত্র গোল করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় হুমায়ুন, সেরা গোলরক্ষক নির্বাচিত হয় আজাদ এবং সর্বোচ্চ গোলদাতা হয় অহি। টুর্নামেন্টে ২৫ টি টিম অংশগ্রহণ করে। প্রমুখ,,,,,,।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet