হলি সিলেট ডেস্কঃ
শিবের বাজার পুলিশ ফাঁড়ির পুলিশের অভিযানে ১ টি রেজিস্ট্রেশন বিহীন সিএনজির ভিতর হতে আনুমানিক ৩,০৮,২৮০ (তিন লক্ষ আট হাজার দুইশত আশি ) টাকার অবৈধ ভারতীয় পণ্য উদ্ধারসহ ০৩ জন চোরাকারবারী গ্রেফতার।
গত ০৪/০৪/২০২৫খ্রিঃ রাত ২২:২০ ঘটিকায় শিবের বাজার পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ)/মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০২নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও সাকিনস্থ উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি নম্বর বিহীন সিএনজি গাড়ীকে সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে ড্রাইভার দ্রুত পলায়নের চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অত্র জালালাবাদ থানাধীন ০২নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত উমাইরগাঁও সাকিনস্থ ব্রীজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর সিএনজিকে আটক করা হয়। সিএনজিতে থাকা আসামী ১। সঞ্জু দে (৫৪), পিতা-সুদীপ দে, মাতা-নিলী রানী দে, সাং-বারঘর, থানা-সুনামগঞ্জ সদর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-কালিবাড়ী, মদিনা মার্কেট, থানা-জালালাবাদ, জেলা-সিলেট, ২। মোঃ লোকমান (৪৮), পিতা-মৃত আব্দুল জলিল, মাতা-মৃত ফুলতেরা বেগম, সাং-সুন্দরগাঁও, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট, ৩। আশরাফুল ইসলাম (সিএনজি ড্রাইভার) (১৯), পিতা-আলী আহমদ, মাতা-মমতাজ বেগম, সাং-আঙ্গারজুর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটদের আটক করে অত্র সিএনজিতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা উপস্থিত লোকজনের সম্মুখে সিএনজি ভিতর থেকে ১। ১৯২টি Amul Pasterised Butter, প্রতিটির গায়ে ইংরেজিতে Manufactured by Guzrat, India সহ বিভিন্ন লিখা রয়েছে, ২। ২৪টি Center Fresh xtra বক্স, প্রতিটি বক্সের গায়ে ইংরেজিতে Manufactured by Penfetti van Melle, India সহ বিভিন্ন লিখা রয়েছে, ৩। ০৩টি বিভিন্ন রংয়ের প্লাস্টিকের বস্তায় মোট ২২৪টি Eyeball 3D Bunsing Gummy Ball প্লাস্টিকের বক্স, প্রতিটি বক্সের গায়ে ইংরেজিতে Shenzhen City, Guangdong Province সহ বিভিন্ন লিখা রয়েছে, ৪। সাদা পলিপ্যাকে মোড়ানো Gillette Wilkinson Sword Stainless Steel Blad এর বক্স মোট ১৮০টি, প্রতিটি বক্সের গায়ে ইংরেজিতে Made in China সহ বিভিন্ন লিখা রয়েছে, ৫। গোলাপী ও হলুদ রংয়ের মিশ্রনে প্লাস্টিকের ব্যাগের ভিতরে মোট ৪০ প্যাকেট Mango Tank, প্রতিটি প্যাকেটের গায়ে ইংরেজিতে Mumbai Maharashtra সহ ইংরেজিতে বিভিন্ন লিখা রয়েছে, সর্বমোট দ্রব্য মূল্য ৩,০৮,২৮০ (তিন লক্ষ আট হাজার দুইশত আশি ) টাকা এবং ৬। ভারতীয় পণ্য বহনকারী ০১ (এক) টি সবুজ রংয়ের নম্বর বিহীন সিএনজি, যাহার চেসিস নং-অস্পষ্ট, ইঞ্জিন নম্বর- AZZWJJ12263, যাহার মূল্য অনুমান-৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনায় জালালাবাদ থানার মামলা নং-০২/৪৮, তাং-০৫/০৪/২০২৫ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর 25B(1)(b)/25D রুজু করা হয়। বর্ণিত আটককৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।