সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

বিয়ানীবাজার প্রতিনিধি :
“নব উদ্যোগে-জাগ্রত হোক ঐক্যের ডাক”- এ শ্লোগানকে সামনে রেখে ” সিলেটের বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ”-এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বিয়ানীবাজার সংগ্রাম পরিষদ এর সহ- সাংগঠনিক সম্পাদক নজমুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হওয়া ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য বিয়ানীবাজার উপজেলা হেফাজতে ইসলাম-এর আমির শায়েখ মুফতী আবদুল কারীম হাক্কানী।

বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ এর সাধরণ সম্পাদক মোহাম্মদ লুৎফুল হক চৌধুরী ফাহিম (প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক) এর সঞ্চালনায়,সিনয়র সহ সভাপতি বিবেকানন্দ দাসের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক ( শিক্ষানবিশ আইনজী) সাদিক হোসেন এপলু পেশাগত কাজে সিলেট থাকায় উক্ত সভার সভাপতির আসন অলংকৃত করা তিনির পক্ষে সম্ভব হয়নি
তবে তিনি ইফতারের ঠিক পূর্ব মুহুর্তে এসে মুল্যবান মতামত ব্যক্ত করেছেন। আলোচনা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেণ দাসউরা উচ্চ বিদ্যালয় সাবেক প্রাধান শিক্ষক,মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদ্যস মজির উদ্দিন আনসারী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেণ বিয়ানীবাজার মহিলা কলেজ এর প্রিন্সিপাল মুজিবুর রহমান,বিয়ানীবজার বালিকা উচ্চ বিদ্যালয় সাবেক প্রাধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, ৯নং মুল্লাপুর ইউনিয়নে চেয়ারম্যান হাজী এম এ মান্নান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী উপজেলা শিক্ষা অফিসার পারভেছ তালুকার,বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ এর উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষাঅনুরাগী সমাজসেবক এডভোকেট আছাদ উদ্দিন,সাংবাদিক ইউনিয়ন সিলেট এর সাবেক সাধরণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলা সভাপতি এম এ রশীদ, নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি রোটারিয়ান মোঃ আলাল উদ্দিন,বংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখা সাধারণ সম্পাদক বিমল চন্দ্র পাল প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি বিয়ানীবাজার উপজেলা শাখা সভাপতি হাজী মো রুহুল আমিন,১০নং মুড়িয়া ইউনিয়নে ৫নং ওয়াডে মেম্বার মোহাম্মদ নাজমুল হোসেন, আলোর খোঁজে মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এম শামছুল আলম,বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ এর উপদেষ্টা পরিষদের সদস্য স্বও্বাধিকারী :নিউ নাহিদ ফার্মেসী সামছুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সামছ উদ্দিন সমছ,শিক্ষক রেজাউল করিম, পাতন বলিকা সপ্রাবিদ্যাল সহকারি শিক্ষক, আলী হোসেন মুন্না, মুরাদ হোসেন,আবু সুফিয়ান,সুমন আহমদ,রাহি,আরমান হোসেন,আব্দুল জলিল,তারেক আহমদ প্রমুখ। অত্র সংগঠন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়।দোয়ায় বিশ্বের সকল মানুষের প্রতি হেদায়াত কামনা করা হয়।
সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্তটি গৃহীত হয়:
## সংগঠন কর্তৃক পূর্বনির্ধারিত ৬টি প্রস্তাব সভায় উপস্থাপন করা হয়।ব্যাপক আলোচনা পর্যালোচনার মাধ্যমে ৬টির মধ্যে একটি বিয়ানীবাজারবাসীর সর্বস্থরের জনগনের নিত্যদিনের প্রাণের দাবী “প্রতি ঘরে ঘরে জ্বালানী গ্যাস সরবরাহ” ঈদ পরবর্তী মানব বন্ধনের আয়োজন করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত অত্র সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় এ দাবী বিয়ানীবাসীর গণদাবী হিসাবে উপস্থাপনের উপর জোর দাবী জানানো হয়।বিয়ানীবজার উপজেলায় দু’টি গ্যাস ক্ষেত্র থাকা সত্ত্বেও সামান্য কিছুসংখ্যক এলাকা ব্যতিত অধিকাংশ এলাকায় জ্বালানী গ্যাস সংযোগ নেই।অথচ এ গ্যাসক্ষেত্রের গ্যাস সারা বংলাদেশে সরবরাহ হচ্ছে। আমাদের গ্যাস দেশের কাজে ব্যয় হোক তাতে আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের বিয়ানীবাজারবাসীর চাহিদা মেটানোর পর।
সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক (শিক্ষানবিশ আইনজীবী) সাদিক হোসেন এপলু সভার সমাপ্তি ঘোষণা করেণ।অনুষ্ঠিত  ইফতার ও দোয়া মাহফিলে বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদে সদস্যরা একসাথে বসে ইফতার করেন। পরিশেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet