সংবাদ শিরোনাম :
গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন এপেক্স ক্লাব অব গ্রীন হিলস’র বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী: মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয় সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ: পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে-রিজভী যুক্তরাজ্যে গণদাবি পরিষদের কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত হয় ওসমানীতে রোগীর স্বজনদের বেধড়ক পেটানোর ছবি তুলায় দুই সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করলেন ইন্টার্ন চিকিৎসকরা সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা ইমারত নির্মাণ বিধিমালা মানতে সিউকের পরিদর্শন সিলেটে পূজামণ্ডপ গান গেয়ে ক্লোজড হলেন এএসআই
আগামীর বাংলাদেশে সম্ভাবনা যেমন রয়েছে তেমনি রয়েছে অনেকগুলো চ্যালেঞ্জ: ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

আগামীর বাংলাদেশে সম্ভাবনা যেমন রয়েছে তেমনি রয়েছে অনেকগুলো চ্যালেঞ্জ: ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

নিজস্ব প্রতিবেদক ঃ

মেট্রোপলিটন ইউনিভারসিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কঠোর অধ্যবসায় ও নিয়মানুবর্তিতা প্রয়োজন। আগামীর বাংলাদেশে সম্ভাবনা যেমন রয়েছে তেমনি রয়েছে অনেকগুলো চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের যোগ্য হয়ে উঠতে হবে। ২৯ মার্চ শনিবার বিকেলে হবিগঞ্জ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) এর নবীন বরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সংগঠনের সভাপতি শাকিল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস, প্রফেসর ড. মোহাম্মদ রেদওয়ান, প্রফেসর সৈয়দ মিজবাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার রায়, সাস্টিয়ান হবিগঞ্জের সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ, জিয়াউর রহমান, প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet