নিজস্ব প্রতিবেদক
এসএসপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা’র পিপিএম সেবা’র নেতৃত্বে এসএমপির পুলিশ অফিসারদের সঙ্গে নিয়ে নগরীতে বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিন্তে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়
অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা এর নেতৃত্বে, ২৩/০৩/২০২৫খ্রিঃ রাত হতে ২৪/০৩/২০২৫খ্রিঃ সকাল পর্যন্ত অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী এবং নিয়মিত মামলার আসামি গ্রেফতারসহ ছিনতাই প্রতিরোধে চেকপোস্ট ও যানবাহন তল্লাশি অভিযান পরিচালিত হয়।
অভিযানের স্থানসমূহ: জিতু মিয়ার পয়েন্ট, সেলফি ব্রিজ, লাউয়াই পয়েন্টসহ আশপাশ এলাকা। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রিয়াজুল কবির, পিএসসি, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর) শাহরিয়ার আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ এসএমপি‘র অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ চেকপোস্ট ডিউটিতে উপস্থিত ছিলেন।