সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু, আহত ১জন হাসপাতালের আইসিইউ’তে ভর্তি

ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু, আহত ১জন হাসপাতালের আইসিইউ’তে ভর্তি

ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু, আহত ১জন হাসপাতালের আইসিইউ’তে ভর্তি

জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতকঃ
ছাতকে সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু ঘটেছে। রবিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে ছাতক সুরমা ব্রীজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে একটি মোটর সাইকেল, একটি ড্রাম ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা’র ত্রিমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটেছে ।

দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া
নয়া লম্বাহাটি গ্রামের হুসাইন আহমেদ গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেছেন। নিহত হুমায়ুন রশিদ করছ খালী গ্রামের ফারুক মিয়ার পুত্র ও নিহত শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর পুত্র।

অপর আহত হোসাইন আহমদকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।সে কালারুকা
ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের সুনুর মিয়ার পুত্র।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর সংবাদ পেয়েছেন বলে তিনি জানিয়েছেন।##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet