সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
ধর্ষনের বিচার নিশ্চিত করতে ট্রাইবুনাল গঠন করুন :”নব উদ্যোগে- জাগ্রত হোক ঐক্যের ডাক” বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ,সিলেট এর নেতৃবৃন্দ।

ধর্ষনের বিচার নিশ্চিত করতে ট্রাইবুনাল গঠন করুন :”নব উদ্যোগে- জাগ্রত হোক ঐক্যের ডাক” বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ,সিলেট এর নেতৃবৃন্দ।

প্রেসবিজ্ঞপ্তি

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন-নিপীড়নের বিচার দ্রুত নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন “নব উদ্যোগে- জাগ্রত হোক ঐক্যের ডাক” বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ,সিলেট এর নেতৃবৃন্দ।

শনিবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে”নব উদ্যোগে- জাগ্রত হোক ঐক্যের ডাক” বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ, সিলেট এর সভাপতি কবি ও সাংবাদিক (শিক্ষানবিশ আইনজীবী) সাদিক হোসেন এপলু ও সাধারণ সম্পাদক এম.মোহাম্মদ লুৎফুল হক চৌধুরী
এই আহ্বান জানান।

শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, দীর্ঘ সময়ের বিচারহীনতার সংস্কৃতির ফলে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো ঘটনা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে।

নেতৃদ্বয় বলেন, নিপীড়িত আছিয়ার ওপর চলা নির্যাতন এবং তার মৃত্যু আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র গঠনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এই নির্মম ঘটনা হতাশাজনকও বটে। বর্তমান পরিস্থিতিতে দেশের অবস্থা যেমন নাজুক হয়ে পড়েছে, তেমনি নারীর অবস্থা আরও বিপজ্জনক অবস্থায় আছে। এ অবস্থা থেকে উত্তরণের পথ একটাই, এগুলোর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়া।

তারা বলেন, আছিয়ার সঙ্গে যারা অন্যায় করেছে, প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলে ভবিষ্যতে আছিয়ার মতো আর কোনো শিশু ও নারীর প্রতি সহিংসতা ঘটানোর আগে তারা ভাববে। এ জন্য রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দৃষ্টি খুলে দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet