সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
গোলাপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ ইটভাটা

গোলাপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো দুটি অবৈধ ইটভাটা

 

*গোলাপগঞ্জ প্রতিনিধিঃ*
গোলাপগঞ্জে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের আমকোনায় মেসার্স ফয়জুল ব্রিক ফিল্ড ধ্বংস করা হয়েছে। এরপর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র সরকারের নেতৃত্বে ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজার এলাকার হিলালপুরে মেসার্স অলিউর রহমান ব্রিক্স ফিল্ডটি গুড়িয়ে দেওয়া হয়।

এ দুটি ব্রিক ফিল্ড দীর্ঘদিন থেকেই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।

অভিযানে সিলেট পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব-৯, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও গোলাপগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা সহযোগিতা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র সরকার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet