সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
তরুণদের তারুণ্যের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে ধারণা থাকতে হবেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

তরুণদের তারুণ্যের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে ধারণা থাকতে হবেঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

নিজস্ব প্রতিবেদক :
‘তরুণদের তারুণ্যের শক্তি ও সম্ভাবনা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমাদের দেশের অনেক তরুণের এ সম্পর্কে ধারণা না থাকায় তাদের উদ্যম, আগ্রহ ও শক্তির অপচয় হচ্ছে। তরুণদের মেধাবী ও যোগ্য হয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তরুণদের শক্তি ও সম্ভাবনা দক্ষতার সাথে ব্যবহারের উপর বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করছে।‘ গত ৩১ জানুয়ারী শুক্রবার রাতে রোটার‍্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ এর ২৫তম অভিষেক ও রজতজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সিলভার জুবিলী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথাগুলো বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ এর প্রেসিডেন্ট রোটারিয়ান এ এস এম মহসিন ও সেক্রেটারি রোটারিয়ান সৈয়দ মুহিদুল হসান। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন তাহফিম হোসেন রিফাত এবং গীতা থেকে পাঠ করেন রো: পিপি অন্তু দেব।
বক্তব্য রাখেন প্রোগ্রাম চেয়ারম্যান রো: পিপি সজীব চন্দ্র গোপ, ক্লাবের সাবেক সভাপতি এক্স রোটা‌র‍্যাক্টর রোটা: ডা: এস আল আমিন সুমন, রোটা: দিবাকর পাল, রোটা: প্রদীপ দাস, বাপার সাধারণ সম্পাদক রোটাঃ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, তোফাজ্জল সোহেল, রোটা: পিপি বাদল রায়, রোটা: ড.নোমান মিয়া, রোটা: তাহমিনা বেগম গিনি, রোটা: ডা:জমির আলী, রোটা: আজিজ মান্না, ইন্টা: নাহিন, রো: নোমান হোসেন রোট: পিপি পূন্যভ্রত চৌধুরী , ইনার উইল ক্লাবের প্রেসিডেন্ট তাসকিরা আক্তার, রো: সানজিদা হোসেন, মিছবাহ উদ্দিন তারেক, প্রমূখ।
প্রধান অতিথি সকল রোটারেক্টরদের নিয়ে কেক কাটেন এবং এ উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। পরে র‍্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফেলোশিপ ডিনারে সকলে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet