সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
এসএমপি শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ভারতীয় ট্রাকভর্তি চিনিসহ গ্রেফতারঃ ১

এসএমপি শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ভারতীয় ট্রাকভর্তি চিনিসহ গ্রেফতারঃ ১

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

হলি সিলেট ডেস্কঃ
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সার্বিক দিক নির্দেশনায় এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আজ ২ ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে রাত অনুমান ২২:৩৫ ঘটিকার সময় শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুরস্থ ১৭ পদাতিক ডিভিশন, সিলেট সেনানিবাসের মেইন গেট থেকে ২৫০ গজ উত্তরে পাকা রাস্তায় পুলিশ চেকপোস্ট স্থাপন করে।
রাত ১০ :৫৫ ঘটিকার সময় সন্দেহভাজন একটি হলুদ রঙের বড় ট্রাক (রেজিঃ নং- ঢাকা-মেট্রো-ট-২০-১৮৮০) চেকপোস্টে থামানোর সংকেত দিলে ট্রাকটি থামে। ট্রাকচালকের কথাবার্তায় সন্দেহ হলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ট্রাকটি তল্লাশি করা হয়।

এসময় আটককৃত ট্রাক থেকে মালামাল:
১. হলুদ রঙের বড় ট্রাক, রেজিঃ নং: ঢাকা-মেট্রো-ট-২০-১৮৮০, চেসিস নং: MAT395022G2R16658, ইঞ্জিন নং: B5.91451061G63532217, আনুমানিক মূল্য: ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা।
২. ৩০ ফুট মোটা বালু, আনুমানিক মূল্য: ৯০০/- টাকা, বালুর নীচে সাদা পলিথিন দিয়ে আবৃত
৩৫৮ বস্তা ভারতীয় চিনি, প্রতিটি বস্তায় লেখা: “WHITE CRYSTAL SUGAR, INDIA”, প্রতি বস্তার ওজন: ৪৯ কেজি, মোট ওজন: ১৭,৫৪২ কেজি, আনুমানিক মূল্য: ২১,০৫,০৪০/- (একুশ লক্ষ পাঁচ হাজার চল্লিশ) টাকা। এসময়
মোঃ আশরাফুল আলম (৪৫),পিতা: মোঃ হেলাল উদ্দিন ব্যাপারী, ঠিকানা: গ্রাম- ছোট চন্দ্রাইল, উপজেলা/থানা- ধামরাই, জেলা- ঢাকা।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি জানান, মালামালের প্রকৃত মালিক স্বপন (৪১), পিতা- অজ্ঞাত, সাং- হরিপুর, থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট।

উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রঃ) থানায় এফআইআর নং-৫, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet