সংবাদ শিরোনাম :
এসএমপি’র  পুলিশ কমিশনার  আবদুল কুদ্দুছ চৌধুরী, কে এয়ারপোর্টে  বিদায় জানান এসএমপি‘র ঊর্ধ্বতন  পুলিশ কর্মকর্তাগন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জাতির প্রতি অঙ্গীকার : খায়রুল আলম সুমন জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ উছমান গনি কোম্পানীগঞ্জ থানার নয়া ওসি শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর উদ্ধার শ্রীমঙ্গলে শুরু হয়েছে বই পড়া উৎসব, অংশ নেবেন ২৫ হাজার শিক্ষার্থী সিলেটে প্রবাসীদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল রেন্টাল সেবার উদ্বোধন সিলেটের নারীরা সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষতার প্রমাণ দেখাচ্ছেনঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত সিলেটের ফেঞ্চুগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মৌলভীবাজার রাজনগর এলাকায় বন্যার্তদের মাঝে পুলিশের খাদ্য ও ঔষধ সামগ্রী   বিতরণ
বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের দল ……………. আব্দুল কাইয়ুম জালালি পংকী

বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের দল ……………. আব্দুল কাইয়ুম জালালি পংকী

হলি সিলেট ডেস্কঃ

সিলেট থেকে মোঃ জহুরুল ইসলাম :
সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, দেশ ও প্রবাসের প্রতিটি বিএনপি নেতাকর্মী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা শুধু রাজনৈতিক আদর্শের জন্য নয়, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই। বিএনপি জনগণের দল, আর জনগণের দুঃসময়ে পাশে থাকাই আমাদের অঙ্গীকার।
তিনি শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুম্মা নগরীর ভাতালিয়ায় যুক্তরাজ্য যুবদল নেতা মোঃ রাসেল মিয়া এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির ১১নং ওয়ার্ড সভাপতি শেখ কবির আহমদের সভাপতিত্বে ও মহানগর যুবদলৈর ক্রীড়া সম্পাদক শাহরিয়ার জালালী কাইজারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কশিমনার মো. কামাল মিয়া, সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, ওয়ার্ড সভাপতি আশরাফ উদ্দীন, মাশুক আহমদ, আব্দুর রহিম, রিপন আহমদ, শিবলুজ্জামান, তালজিম আহমদ তানজিম, সাদ্দাম হোসেন, মো. ইমরান প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet