সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটের মধ্য জাফলংয়ে প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়া, সিলেটে ‘অল ওমেন মেটারনিটি কেয়ার’-এর শুভ উদ্বোধন  হলি সিলেট পত্রিকার ডিরেক্টর ফজলুল হকের বড় ভাই সিরাজুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ। এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন)  মুঃ মাসুদ রানা,র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতঃ জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা সিলেট মহানগরীর সার্বিক  আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসএমপি কমিশনারের মতবিনিময় সিলেটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা  শাল্লায় বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শান্তির বাজারে চেয়ারম্যান প্রার্থী শেখ মো. লুৎফুর রহমানের নির্বাচনী উঠান বৈঠক দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু
গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ

গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি:

রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যােগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।  শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে ট্রাস্টের কার্যালয়ে শিক্ষা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি গুলজার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য, সাংবাদিক  ফারহান মাসউদ আফছর এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি, শিক্ষানুরাগী দেলোয়ার আহমদ শাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের কোষাধ্যক্ষ মোহাম্মদ ফখরুল ইসলাম, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক বিধান পাল, কাজল কান্তি দাস। সভায় বক্তারা বলেন, মরহুম রকিব উদ্দিন এই সমাজের জন্য অনেক অবদান রেখে গেছেন। তিনি জনকল্যাণে কাজ করে গেছেন।
মানুষের প্রতি সহানুভূতি অনেক বেশি ছিল তার ।  রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্ট শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন মূলক কাজ সহ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। এই ট্রাস্টের বিভিন্ন সহযোগিতার মাধ্যমেই শিক্ষার্থীরা ব্যাপক ভাবে উপকৃত হচ্ছে। এখানে পাঠাগার প্রতিষ্ঠা করায় শিক্ষার্থীরা বই নিয়ে জ্ঞান আহরণ করছেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, তুমাদেরকেই যুগোপযোগী হিসেবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। জ্ঞানের আলো ছাড়া কেউ তার জীবন কাটাবে এটা কখনও হতে পারে না। তুমাদের সকলকে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে।  ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক মাসে শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান শিক্ষার্থীদের শিক্ষাজীবনে প্রেরণা হিসেবে কাজ করবে উল্লেখ করেন বক্তারা। এ জন্য শুধু রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টই নয়, বরং সবারই এগিয়ে আসা উচিত। এসময় বক্তারা দূর প্রবাসে থেকেও মরহুম রকিব উদ্দিনেী সন্তান দেলোয়ার আহমদ শাহান সহ পরিবারের সকল সন্তানেরা সমাজের জন্য কাজ করে যাওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রুহিন ইসলাম এবং স্বাগত বক্তব্য দেন, গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী আমিনা ইসলাম লিপা ও ট্রাস্টের পাঠাগার সদস্য ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাওহীদ জামান রাফি। অনুষ্ঠানে প্রধান অতিথিকে শ্রদ্ধা জানিয়ে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তাইবা জান্নাত। এসময় অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাস্টের সদস্য রেমল আহমদ, আব্দুল্লাহ মুসফিক জুয়েল ও অভিভাবক মিহির দে মান্না সহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet